বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সাকিবের দলে ফেরার বিষয়ে ইতিবাচক বার্তা দিলেন বিসিবি পরিচালক

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৯৬ টাইম ভিউ

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানের দলে ফেরার সম্ভাবনা নিয়ে আশাব্যঞ্জক মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। চলমান গ্লোবাল সুপার লিগে আলো ছড়ানো সাকিবকে ঘিরে প্রশ্ন উঠেছে—তিনি দেশের বাইরের সিরিজগুলোতেও কেন অনুপস্থিত? এই প্রেক্ষাপটে বোর্ডের পক্ষ থেকে এসেছে ইতিবাচক সাড়া।

রাজনৈতিক কারণে দেশে না ফিরলেও আন্তর্জাতিক টুর্নামেন্টে সাকিবের অনুপস্থিতি অনেকের কাছে বোধগম্য নয়। বিশেষ করে দলের বর্তমান হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে, যেখানে শ্রীলঙ্কা সফরে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসরা ব্যর্থ হচ্ছেন, সেখানে অভিজ্ঞ ও ফর্মে থাকা সাকিবকে দলে ফেরানো সময়ের দাবি বলে মনে করছেন অনেকে।বিসিবি পরিচালক মিঠু বলেন, “বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তার জন্য দরজা সবসময় খোলা। সিদ্ধান্তটা এখন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর। বর্তমান সভাপতি দায়িত্ব দিয়েছেন তাদের ওপর, এবং তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।”

তিনি আরও জানান, সাকিবের সঙ্গে বোর্ডের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তার সাম্প্রতিক পারফরম্যান্সকে বিবেচনায় রেখে ভবিষ্যতের দল গঠনে তাকে রাখা হতে পারে। মিঠু বলেন, “সাকিবকে বাদ দিয়ে কোনো পরিকল্পনা করা সম্ভব নয়। এখন ক্রিকেট অপারেশন্স ও নির্বাচকেরা কী সিদ্ধান্ত নেয়, সেটার ওপরই সব নির্ভর করছে।”

সাকিব ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে আশার খবর, কারণ গ্লোবাল সুপার লিগে সাকিব নিজের পুরনো রূপে ফিরেছেন এবং ফের জাতীয় দলে অবদান রাখার জন্য তৈরি বলেই মনে করছেন অনেক বিশ্লেষক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর