বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সাবেক ‘৩’ ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিলো বিসিবি

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

সাবেক তিন বাংলাদেশি ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি। তারা হলেন রাজিন সালেহ, তারেক আজিজ ও তুষার ইমরান। হাই-পারফরম্যান্স ক্রিকেটারদের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রাজিন সালেহ ও তুষার ইমরানকে ব্যাটিং কোচ এবং তারেক আজিজকে পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সবশেষ সভায় মঙ্গলবার (২ জুলাই) এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিসিবি দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাইলেও ব্যক্তিগত কারণে লম্বা সময়ের জন্য চুক্তি করেননি রাজিন সালেহ। তিন মাসের চুক্তি করেছে বিসিবি। দিনপ্রতি সাড়ে ৭ হাজার টাকা করে তার বেতন ধরা হয়েছে তার।

ইতোমধ্যেই রাজশাহীতে বিসিবি এইচপি বিভাগে দায়িত্ব পালন করছেন সাবেক এই ব্যাটার।
তবে দীর্ঘ মেয়াদী চুক্তি করা হয়েছে তুষার ইমরান ও তারেক আজিজের সাথে। মাসে ১ লাখ ৩০ হাজার টাকা বেতনে তাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বিসিবি। বর্তমানে দুজনেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর