রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ঈদের ছুটিতে অফিস ত্যাগের আগে লাইট-ফ্যান বন্ধ করে যাওয়ার নির্দেশনা রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রীর রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার কেরানীগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট রবিবার, ঈদের পর বিচার শুরু: আইনমন্ত্রী রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সারাদেশে হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭ টাইম ভিউ
সারাদেশে হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু

সারাদেশে হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে এক শিশু। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১৩২ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫১২ শিশু।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৫ হাজার ১১ শিশু বাড়ি ফিরেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর