শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

স্ট্রাইক রেট নিয়ে মুখ খুললেন বাবর

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮১ টাইম ভিউ

বাবর আজম ও রিজোয়ানের স্ট্রাইক রেট নিয়ে পাকিস্তানের ক্রিকেট মহলে অনেকদিন ধরে সমালোচনা আছে। তাদের ধীরগতির স্ট্রাইক রেট নিয়ে পাকিস্তানের সমর্থকদের মনে থাকা হতাশা ফুটে উঠেছে বিভন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই সমালোচনা করে বলেছেন পাকিস্তানের অধিনায়ক নাকি নিজের জন্য খেলেন। তবে বাবর এবার জানালেন,অধিনায়কত্বের ভার কাঁধে তুলে নেওয়ার পরই নিজের ব্যাপারকে গৌণ হিসেবে রেখেছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশিত সাক্ষাৎকারে বাবর বলেন, ‘মানুষজন মনে করে- আমার নিজের লক্ষ্য, আমি নিজের জন্য খেলি, দেখুন নিজের জন্য খেললে সবকিছু অন্যরকম হয়ে যাবে। আমার সবসময়ই চিন্তা থাকে, ওই সময় দলের চাহিদা কী। হ্যাঁ, সেখানে কখনো আমি ভুল হই, আমার ভুল হয় যে আমি তা মেনে নিই। কোন ওভারে আমি আরও ভালো করতে পারতাম, এই ওভারে হয়তো আমি কিছুটা ধীরগতিতে খেলেছি- তো এসব বিশ্লেষণ আপনার নিজেরই করা দরকার।

পাকিস্তানের অধিনায়ক আরো বলেন, ‘ কখনো আপনি দেখলেন ,আপনি মাঠে থাকা অবস্থায় আপনার সঙ্গে দুজন আউট হয়ে যাচ্ছেন। তখন আপনার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে হয়। অনেক সময় যখন রানরেট কমে আসে, তা আমার ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য নয়। অধিনায়কত্বে আসার পরই আমি আমার নিজের লক্ষ্য পিছনে রেখে এসেছি।

টি-টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটার হিসেবে চার হাজারের বেশি রান করা বাবর স্ট্রাইক রেটে উন্নতি যে আনা দরকার, তা অস্বীকার করেন না। সেজন্য ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছেন। সাম্প্রতিককালে সাফল্যও পেয়েছেন তিনি স্ট্রাইক রেটের ক্ষেত্রে। গত এক বছরে এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল প্রায় ১৪২। কুড়ি ওভারের খেলায় যেখানে তার ক্যারিয়ার স্ট্রাইক রেট ১৩০ এর কাছাকাছি।

কত স্ট্রাইক রেটে খেলতে চান, বাবরের নির্দিষ্ট কোন লক্ষ্য কি আছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কোন সময়েই আপনি সন্তুষ্ট হতে পারবেন না। আমার ১৫০ স্ট্রাইক রেট, তো আমি এর উপরে যাব না, এটা বলতে পারি না। বা এর নিচে যাব না। অথবা আমার আগে যা ছিল, তা ঠিক ছিল না। ওটা ওই সময়ে ঠিক ছিল। ওই সময় দলের প্রয়োজন ভিন্ন ছিল। এখন আমি অবশ্যই অনুভব করেছি, উন্নতি করা দরকার। তো এটা নিয়ে কাজ করেছি। আমি কোথায় ভুগছি জানি, এটা নিয়ে কাজও করেছি।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর