বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

১২তম শিরোপার অপেক্ষায় পিএসজি

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

লরিয়েকে ৪-১ গোলে হারিয়ে মোনাকোর ম্যাচের দিকে তাকিয়ে ছিল পিএসজি। মোনাকো সে ম্যাচে পয়েন্ট হারালে গত রাতেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেত কিলিয়ান এমবাপ্পেদের। তবে ইউসুফ ফোফানার দ্বিতীয়ার্ধের গোলে লিলকে হারিয়ে প্যারিসবাসীর শিরোপার অপেক্ষা বাড়িয়েছে মোনাকো। আগামী সপ্তাহে নিজেদের লে আরভেকে হারালেই অবশ্য আর কারো দিকে তাকিয়ে থাকতে হবে না লুই এনরিকের দলকে।

লিগ ওয়ানে হ্যাটট্রিক শিরোপার উৎসব করে ফেলতে পারে তারা।
লিগ টেবিলে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। মোনাকো আছে ১১ পয়েন্ট পেছনে। ৪ ম্যাচ বাকি থাকতে খাতা-কলমে মোনাকোর এখনো তাদের ধরার সুযোগ আছে।

কিন্তু পিএসজি পরের ম্যাচ জিতলেই আর সেই সম্ভাবনা থাকছে না কোনো। লিগ ওয়ানে ১২তম শিরোপার অপেক্ষা তাই এখন প্যারিসের দলটির। লরিয়ের বিপক্ষে ৪-১ গোলের জয়ে জোড়া গোল দুই তারকা উসমান দেম্বেলে ও এমবাপ্পের।
১৯ মিনিটে দেম্বেলে প্রথম এগিয়ে দেন।

২২ মিনিটে ব্যবধান বাড়ান এমবাপ্পে। দেম্বেলের দ্বিতীয় গোল ৬০ মিনিটে। এরপর অবশ্য ৩-১ করেছিল লরিয়ে। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন এমবাপ্পে। এএফপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর