বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

২১ বছর পর পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের চূড়ান্ত সূচিও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

একই সঙ্গে হোম ভেন্যুতে ২০২৪-২৫ মৌসুমে নিজেদের আন্তর্জাতিক সিরিজের সূচিও ঘোষণা করেছে পিসিবি। আসন্ন মৌসুমে বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

এদিকে টাইগারদের বিপক্ষে সিরিজ শেষেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দ্য গ্রিন ম্যানরা। ঘরের মাঠ মুলতানে ইংলিশদের বিপক্ষে আগামী ৭ অক্টোবর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। ১৫ অক্টোবর থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে। আর রাওয়ালপিন্ডিতে তৃতীয় ও শেষ টেস্ট হবে ২৪ অক্টোবর থেকে।

এই সিরিজ শেষে আগামী বছরের ১৬ জানুয়ারি করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২৪ জানুয়ারি থেকে মুলতানে হবে।

এরপরই ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান। মূলত ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এই সিরিজ আয়োজন করছে তারা। প্রায় ২১ বছর পর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিরিজ চলবে।

এসব সিরিজ শেষে ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পরিকল্পনা পাকিস্তানের। আর ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দ্য গ্রিন ম্যানদের এ পরিকল্পনা। সহজ করে বললে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ৯টি টেস্ট, ৯টি টি-টোয়েন্টি এবং কমপক্ষে ১৪টি ওয়ানডে খেলবে বাবর আজমরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর