সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

চীন যাচ্ছেন মির্জা ফখরুল ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২ টাইম ভিউ
চীন যাচ্ছেন মির্জা ফখরুল ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। রোববার রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তার একদিন পর একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন যাবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে গেছে। ওই প্রতিনিধিদলের প্রধান হিসেবে মির্জা ফখরুল বেইজিংয়ে গিয়ে তাদের সঙ্গে যোগ দেবেন।

সফরকালে বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে প্রতিনিধিদলের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ভূরাজনৈতিক বাস্তবতায় এই সফরগুলোকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সফরে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক সংহতি এবং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

সরকারের এক কর্মকর্তা জানান, নতুন সরকারের সঙ্গে যোগাযোগ বাড়াতে আগ্রহী চীন। বিএনপি সরকার গঠনের পর এটি দলটির প্রথম রাজনৈতিক চীন সফর। রাজনৈতিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি আঞ্চলিক ভূরাজনীতির দিক থেকেও সফরটি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, মির্জা ফখরুলের সফরের পর প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার চীন সফরও দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে। সামনে আরও কয়েকটি উচ্চপর্যায়ের সফর হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর