সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫ টাইম ভিউ
শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী

সংবাদপত্র শিল্পে কর্মরতদের জন্য খুব শিগগির ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী জানান, ২০১৯ সালে ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ গেজেট আকারে প্রকাশিত হলেও মালিক ও সাংবাদিক পক্ষের মধ্যে আয়কর প্রদান সংক্রান্ত মতপার্থক্যের কারণে তা পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। বর্তমানে এই বোর্ড বাস্তবায়ন নিয়ে উচ্চ আদালতে ৬টি রিট ও সিভিল পিটিশন বিচারাধীন রয়েছে।

সংসদ সদস্য নুরুল ইসলামের প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও জানান, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় একটি বিশেষ ‘সুরক্ষা সহায়তা সেল’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেলের মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলা, ডিজিটাল হয়রানি ও হুমকির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। বিশেষ করে নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ এবং জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলার কাজ চলছে।

সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল অ্যাক্ট সংশোধন করে সংস্থাটিকে আরও শক্তিশালী ও গণমাধ্যমবান্ধব করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের মার্চ মাস পর্যন্ত মোট ১ হাজার ১১০ জন সাংবাদিক ও তাদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, দেশে বর্তমানে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল ৪টি এবং বেসরকারি খাতে অনুমোদিত ৫৫টি চ্যানেলের মধ্যে বর্তমানে ৩৭টি পূর্ণ সম্প্রচারে রয়েছে।

এই মুহূর্তে নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের অপেক্ষায় নেই তবে ভবিষ্যতে বিধি মোতাবেক নতুন আবেদন বিবেচনা করা হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর