মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ছয় জেলায় ৮ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭ টাইম ভিউ
ছয় জেলায় ৮ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য তৎপরতা মোকাবিলায় ছয় জেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।

সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত এ ক্ষমতা কার্যকর থাকবে। কোস্ট গার্ড ও বিজিবিতে প্রেষণে দায়িত্ব পালনরত সমপদমর্যাদার কর্মকর্তারাও এর আওতায় থাকবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী এ ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া আইনের বিভিন্ন ধারায় উল্লেখিত অপরাধের ক্ষেত্রে তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রয়োজনীয় আইনগত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর