বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে শাহবাগে শিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ টাইম ভিউ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

এদিকে, সন্ধ্যায় জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জানিয়েছেন, ভোট গণনায় লোকবল বৃদ্ধি করা হয়েছে। গতি বাড়ানোর চেষ্টা চলছে। শুক্রবার রাতের মধ্যেই গণনা শেষ করে ফলাফল প্রকাশের আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, জাকসু ও হল সংসদ নির্বাচন ৩৪ বছর পর অনুষ্ঠিত হলো। এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় সবাই। কিন্তু এ নির্বাচনের নাটকীয়তা যেন শেষ হচ্ছে না। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণে বিলম্বের পর গণনা শুরু হয় রাত ১০টা থেকে। শুক্রবার দুপুর পেরিয়ে রাত হলেও চূড়ান্ত ফলাফলে যেতে পারেনি নির্বাচন কমিশন। ভোট গণনায় দীর্ঘ সময়ের কারণ হিসেবে প্রক্টর জাকির আহমেদ জানান, ওএমআর দিয়ে গণনা বাতিল করায় ম্যানুয়ালি কাজ চলছে। নির্ভুল ফলাফলের জন্য সময় বেশি লাগছে।

এদিকে, ফলাফল ঘিরে সিনেট ভবনসহ ক্যাম্পাসে কঠোর অবস্থানে পুলিশ। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজার সদস্য।জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৪৩। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৮ হাজার শিক্ষার্থী। নানা অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ ৫ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর