বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি স্বাস্থ্যকর খাবারের আদর্শ প্লেট কেমন হওয়া উচিত,প্লেটের অর্ধেক ফল ও সবজি বিএসটিআই পরীক্ষায় নিম্নমান, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিদ্যা সিনহা মিম এর নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং ও ডাবিং শেষ হয়েছে অপেক্ষা মুক্তির ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় জোট দোহার-নবাবগঞ্জে এক দিনে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় ইয়াবাসহ আটক উপজেলা ছাত্রদলের সহসভাপতি কারাগারে ‘ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন’, তিনবার বিয়ে ভাঙা প্রসঙ্গে সুস্মিতা সেন ২০০ কোটির পথে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

জি এম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৬৫ টাইম ভিউ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের হিসাব জব্দ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৩ মার্চ) এ সংক্রান্ত চিঠি জারি করেছে এনবিআর। চিঠির তথ্যানুসারে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই হিসাবগুলোর সর্বশেষ ব্যালেন্সের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পৃথক আরেকটি চিঠিতে কর কর্তৃপক্ষ ব্যাংকগুলোকে জিএম কাদের, তার স্ত্রী, তার মেয়ে ইশরাত জাহান কাদের ও তার জামাতা অভিনেতা মাহফুজ আহমেদের সকল ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবগুলোর বিবরণ সরবরাহ করার নির্দেশ দিয়েছে।ব্যাংকগুলোকে সাত কার্যদিবসের মধ্যে তথ্য জমা দিতে হবে।

গত সপ্তাহে দুর্নীতি দমন কমিশন (দুদক) বলেছিল, তারা জিএম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন নামে অর্থ পাচার, সংরক্ষিত মহিলা সংসদীয় আসনের মনোনয়ন প্রক্রিয়ায় ঘুষ এবং দলের মধ্যে ‘পদ বাণিজ্য’ সম্পর্কিত প্রাথমিক প্রমাণ পেয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর