বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় জোট দোহার-নবাবগঞ্জে এক দিনে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় ইয়াবাসহ আটক উপজেলা ছাত্রদলের সহসভাপতি কারাগারে ‘ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন’, তিনবার বিয়ে ভাঙা প্রসঙ্গে সুস্মিতা সেন ২০০ কোটির পথে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার গোয়ালন্দে ছোট ভাইয়ের লোভ ও মাদকাসক্ত কর্মচারীদের ক্ষোভে হত্যাকান্ডের শিকার হন ফারুক ব্রাজিলের সঙ্গে খেলে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে না, বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী

‘ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন’, তিনবার বিয়ে ভাঙা প্রসঙ্গে সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বলিউড অভিনেত্রী ও সাবেক ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন। অভিনয়ের পাশাপাশি তাঁর সম্পর্ক ও বিয়ের পরিকল্পনা নিয়েও প্রায়ই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডায় বিয়ে নিয়ে সেই প্রশ্নেরই মজার উত্তর দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সুস্মিতা। এ সময় এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন, তাঁর বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কি না। প্রশ্ন শুনে রসিকতা করে অভিনেত্রী বলেন, ‘এই প্রশ্নের উত্তর আপনি আর আমি দুজনেই হয়তো খুঁজতে খুঁজতেই জীবন কাটিয়ে দেব।’

বিয়ের বিষয়ে সুস্মিতার এমন উত্তর নতুন নয়। ২০২২ সালে অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব টুইঙ্কল খান্নার সঙ্গে এক আলাপচারিতায় নিজের অবিবাহিত থাকার কারণ নিয়ে খোলামেলা কথা বলেছিলেন তিনি। সুস্মিতা জানিয়েছিলেন, জীবনে কয়েকজন অসাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হলেও শেষ পর্যন্ত তারা তাঁকে হতাশ করেছেন। আর সেই কারণেই বিয়ে করা হয়ে ওঠেনি।

তবে বিয়ে না করার সিদ্ধান্তের পেছনে তাঁর দুই দত্তক কন্যা রেনে ও আলিশার কোনো ভূমিকা ছিল না বলেও স্পষ্ট করেছিলেন সুস্মিতা। বরং তাঁর ভাষ্য, মেয়েরা তাঁর জীবনে আসা মানুষদের সবসময়ই খোলা মনে গ্রহণ করেছে এবং ভালোবাসা ও সম্মান দিয়েছে।

সুস্মিতা আরও জানিয়েছিলেন, জীবনে তিনবার বিয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলেন তিনি। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি নিয়ে রসিকতার সুরে তিনি বলেছিলেন, তিনবারই ঈশ্বর তাঁকে বড় কোনো বিপর্যয় বা জটিল সম্পর্ক থেকে রক্ষা করেছেন।

ব্যক্তিগত জীবনে সুস্মিতা দীর্ঘদিন মডেল রোহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০১৮ সালে তাঁদের সম্পর্কের শুরু হয় এবং ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন দুজন। পরবর্তীতে ব্যবসায়ী ললিত মোদির সঙ্গেও সুস্মিতার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।

২০২৪ সালে দেওয়া আরেক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছিলেন, বিয়ের প্রতিষ্ঠানকে তিনি সম্মান করেন। তবে তাঁর কাছে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্ব, পারস্পরিক সম্মান ও স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভিনয়ের ক্ষেত্রেও সুস্মিতা এখন নিজের মতো করেই এগিয়ে চলেছেন। ব্যক্তিগত জীবনে বিয়ের বিষয়ে কোনো তাড়াহুড়ো না থাকলেও নিজের দুই মেয়েকে নিয়ে স্বাধীন ও স্বতন্ত্র জীবনযাপনেই আপাতত স্বচ্ছন্দ এই অভিনেত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর