শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, দেশে প্রাণহানি ১২১৪ লিসবনে শিক্ষার্থীদের বিক্ষোভ: বন্ধ কামোঁস মাধ্যমিক বিদ্যালয় অসুস্থ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ

ট্রেলারেই ঝড় তুললেন সালমান খান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৭৩ টাইম ভিউ

বিনোদন ডেক্স: পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবারই (১০ এপ্রিল) প্রকাশ পেল বলিউড ভাইজান সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার ট্রেলার। সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রেলার প্রকাশ হতেই তাতে ঝাঁপিয়ে পড়েন ফ্যানরা। যা নিয়ে দর্শকের মাঝে উন্মাদনার পাশাপাশি নানা মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠান হয়। যেখানে সিনেমার পুরো টিম হাজির হয়েছিলেন। অনুষ্ঠানে ভাইজানের পাশাপাশি অভিনেত্রী শেহনাজ গিল, পূজা হেজে, পলক তিওয়ারি, ভূমিকা চাওলা, বক্সার বিজেন্দ্র সিং-সহ আরও অনেককে দেখা যায়।

ট্রেলারে সিনেমার প্রায় সব উপকরণ দেখা গেছে। এতে একদিকে যেমন প্রেম রয়েছে, অন্যদিকে রয়েছে ভয়ংকর অ্যাকশন। দর্শকরা বলছেন, পুরনো আমেজে ফিরেছেন ভাইজান। আর দর্শকদের উন্মাদনার কারণেই ট্রেলার প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যে তা ভিউ হয়েছে প্রায় বিশ লাখ।।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সালমান জানান, কীভাবে শুটিংয়ে বক্সার বিজেন্দ্র সিংকে অ্যাকশন শিখিয়েছেন। কীভাবে পলকের সঙ্গে মাত্র ৮ বছর বয়সে তার প্রথম সাক্ষাৎ হয়। পাশাপাশি বিগ বস খ্যাত তারকা শেহনাজকে মুভ অন করারও পরামর্শ দেন বলিউড নায়ক।

এদিন শেহনাজ প্রথমে নায়কের কথার জবাব দেন। জানান, তিনি অনেকটাই এগিয়ে গেছেন। তারপর বলেন, আমি নার্ভাস হই না। তবে সালমান স্যারের সামনে একটু নার্ভাস হয়ে যাই। আজ যেখানে দাঁড়িয়ে আছি তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত, ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সালমান ছাড়াও আরও দেখা যাবে শেহনাজকে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় হাজির হচ্ছেন তিনি। এতে আরও দেখা যাবে রাঘব জুয়েল ও জগপতি বাবুকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর