রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

ডিগ্রিতে অটোপাসের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১১৩ টাইম ভিউ

সদ্য প্রকাশিত এইচএসসি’র ফলকে বৈষম্যমূলক উল্লেখ করে ‘বৈষম্যহীন ফলের’ দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। পাশাপাশি ডিগ্রিতে অটোপাসের দাবিতে একই স্থানে অবস্থান নিয়েছে শিক্ষার্থীদের আরেকটি দল। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ‘বৈষম্যহীন ফলাফল চাই’ ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করে একদল শিক্ষার্থী। পরে পুলিশ তাদের জাতীয় জাদুঘরের সামনে যেতে বললে সেখানে গিয়ে অবস্থান নেয় তারা। এসময় একই জায়গায় অটোপাসের দাবিতে অবস্থান নেয় আরেক দল শিক্ষার্থী। আলোচনার জন্য পুলিশ বিক্ষোভকারী দুটি দলের প্রতিনিধিদের শাহবাগ থানায় ডাকে। রাত সোয়া আটটায় তারা শাহবাগ থানায় প্রবেশ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের আলোচনা চলছে।

শাহবাগ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. খালিদ মনসুর বলেন, এইচএসসি পরীক্ষার রেজাল্ট (ফল) প্রকাশের পর কিছু শিক্ষার্থী রেজাল্টে সমতা এবং সরকারি কলেজের ডিগ্রিতে অধ্যয়নরত কিছু শিক্ষার্থী অটোপাসের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছিল। পরে আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে এসেছি। উপ-কমিশনার (ডিসি) স্যার তাদের সঙ্গে আলোচনা করছেন। শাহবাগ একটি প্রধান সড়ক। এখানে কোনও বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

ওসি আরও বলেন, তারা যেসব দাবি নিয়ে রাস্তায় নেমেছে এখানে আন্দোলন করলে তাদের চাওয়া পূরণ হবে নাকি? তাদের যেতে হবে শিক্ষা বোর্ড কিংবা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে। আমরা তাদের বুঝানোর চেষ্টা করছি। তারা যেন আর রাস্তা অবরোধ না করেন।

এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী রায়হান চৌধুরী বলেন, আমরা বৈষম্যহীন রেজাল্ট চাই। আমাদের যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে এবং যেগুলো হয়নি, দুটো মিলেই আমরা বৈষম্যহীন ফলের দাবি করছি। অনেকের রেজাল্টে দেখা গেছে— অযৌক্তিকভাবে তাদের ফেল দেখানো হয়েছে, কারও কারও রেজাল্ট খারাপ দেখানো হয়েছে। আমরা বৈষম্যহীন রেজাল্ট চাই, যাদের অযৌক্তিকভাবে ফেল দেখানো হয়েছে তাদের পাস চাই। সবার প্রত্যাশিত রেজাল্ট চাই।

অপরদিকে, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী কাওসার আহমেদ বলেন, আমাদের ডিগ্রি শেষ হওয়ার কথা ছিল তিন বছরে, সেই জায়গায় আমরা ছয় বছর ধরে ডিগ্রিতে আছি। এখানেই যদি এত বছর লেগে যায় আমরা চাকরির পরীক্ষায় বসবো কখন। আর এই মুহূর্তে আন্দোলন ও বন্যা পরিস্থিতির কারণে অনেকেই পরীক্ষায় বসার মতো পরিস্থিতিতে নেই। তাই আমরা চাই, আমাদের প্রথম ও দ্বিতীয় বর্ষের রেজাল্ট মূল্যায়ন করে আমাদের ফাইনাল রেজাল্ট ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেওয়া হোক। আমরা পঁচিশ সালের শুরুতেই মাস্টার্স শুরু করতে চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর