রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার প্রহর শেষ, তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত নতুন বাংলাদেশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ টাইম ভিউ
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার প্রহর শেষ, তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত নতুন বাংলাদেশ
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার প্রহর শেষ, তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত নতুন বাংলাদেশ

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীজুড়ে এখন উৎসবের আমেজ। বিশেষ করে সংবর্ধনাস্থল খিলক্ষেত-বসুন্ধরার ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে বিশাল ও দৃষ্টিনন্দন মঞ্চ। ইতোমধ্যে সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকামুখী জনস্রোত শুরু হয়েছে।দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি ৩০০ ফিটের সমাবেশস্থলে আসবেন। ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের বিশাল এই মঞ্চে দাঁড়িয়ে তিনি দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং পরবর্তীতে গুলশানের বাসভবন ‘১৯৬ নম্বর’ বাড়িতে উঠবেন।

তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ, পুলিশ ও র‍্যাবের পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তা টিম সিএসএফ কাজ করছে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তাকে বহন করার জন্য বিদেশ থেকে আনা হয়েছে বিশেষ সুবিধাসম্পন্ন একটি বুলেটপ্রুফ জিপ।

এছাড়া পুরো যাত্রাপথ সাধারণ মানুষের দেখার জন্য বিভিন্ন পয়েন্টে প্রজেক্টরের মাধ্যমে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পঞ্চগড়, রাজশাহী, খুলনা ও সিলেটসহ দেশের বিভিন্ন রুট থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বগুড়া থেকে অন্তত ৫০০ বাস এবং দেশের প্রতিটি জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে চড়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাজধানীর প্রধান সড়ক ও অলিগলি এখন ‘লিডার আসছে’ সংবলিত ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

উল্লেখ্য, ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও আইনি জটিলতায় তারেক রহমান দেশে ফিরতে পারেননি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে অবশেষে তাঁর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘটছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর