বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি স্বাস্থ্যকর খাবারের আদর্শ প্লেট কেমন হওয়া উচিত,প্লেটের অর্ধেক ফল ও সবজি বিএসটিআই পরীক্ষায় নিম্নমান, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিদ্যা সিনহা মিম এর নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং ও ডাবিং শেষ হয়েছে অপেক্ষা মুক্তির ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় জোট দোহার-নবাবগঞ্জে এক দিনে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় ইয়াবাসহ আটক উপজেলা ছাত্রদলের সহসভাপতি কারাগারে ‘ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন’, তিনবার বিয়ে ভাঙা প্রসঙ্গে সুস্মিতা সেন ২০০ কোটির পথে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ধুনটে অপহরণ করে মুক্তিপণ আদায়, ডিবি পুলিশসহ ৬ জন গ্রেপ্তার

প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১০০ টাইম ভিউ

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ৫ পুলিশ সদস্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) বিকালে গ্রেপ্তারকৃতদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবিতে কর্মরত এসআই শাহীন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, কনস্টেবল আবুল কালাম আজাদ, কনস্টেবল মাহবুর আলম, কনস্টেবল বাশির আলী এবং সিভিল ড্রাইভার মেহেদী হাসান।এসময় তাদের কাছ থেকে ২ লাখ টাকা নগদ, ১টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে এতথ্য নিশ্চিত করেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম।

অপহরণের শিকার দুই তরুণ হলেন- ফ্রিল্যান্সার ধুনট উপজেলার দিঘলকান্দি গ্রামের সেলিমের ছেলে রাব্বি (১৯) ও একই গ্রামের কোরবান আলীর ছেলে জাহাঙ্গীর (২৪)। পুলিশ তাদের পরিবারের অভিযোগের বরাত দিয়ে জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে একদল ব্যক্তি তাঁদের বাড়িতে আসে। ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়।এরপর শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় নিয়ে গিয়ে তাদের পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যা করে গুম করার হুমকিও দেওয়া হয়।

রাতেই জাহাঙ্গীরের পরিবার ২ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে রাব্বির পরিবার বিকাশের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা পাঠালে তিনিও ছাড়া পান। এদিকে রাব্বি মুক্তি পাওয়ার পর তার পরিবার মোটরসাইকেল নিয়ে অভিযুক্তদের গাড়ির পিছু নেয়। পরে নন্দীগ্রামের কুন্দারহাট এলাকায় হাইওয়ে পুলিশের টহল দলের কাছে তাঁরা পুরো ঘটনা জানান। এরপর হাইওয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে ধুনট থানায় সোপর্দ করেন। এঘটনায় সোমবার গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে অপহৃত রাব্বির বাবা মো: সেলিম বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার বিকেলে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর