শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মোহাম্মদপুরে উপসচিব মাসুদা বেগমের গাড়ি ঘিরে অপ্রীতিকর ঘটনা ইরানি অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায় বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক কারিগরি ত্রুটিতে ৪ ঘণ্টা বিলম্বিত বিমানের লন্ডন ফ্লাইট আদ্‌-দ্বীন হাসপাতালের রেফার্ড রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক : গর্ভনর দেশের বাজারে আবারও কমাল স্বর্ণ ও রুপার দাম

নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক : গর্ভনর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক : গর্ভনর

নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বা এমডি নিয়োগের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো মোস্তাকুর রহমান। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ঐতিহ্যবাহী বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন গভর্নর।গভর্নর মো মোস্তাকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত পাঁচ সদস্যের পরিচালনা বোর্ডের একজন নির্দিষ্ট সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ মার্চ ওই সদস্যকে বোর্ড থেকে পরিবর্তন করা হয়। এর বাইরে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ধরনের বদলি কিংবা প্রমোশনের বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হয়নি। ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রাখতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল।এর আগে একই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলেন।

তিনি উল্লেখ করেন যে নানা সীমাবদ্ধতার মধ্যেও সব খাতের জন্য বরাদ্দ বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং এই বাজেটে সাধারণ জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর