মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ডের জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর, আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে ফের গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি মমতাজ বেগম তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন বেনজীরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ১০ মামলা, ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে রাষ্ট্রপক্ষ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা ডা. জাহেদকে হেনস্থার ঘটনায় সংসদে ক্ষোভ বাংলাদেশের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণের ঘটনায় ভারত সরকারের ব্যাখ্যা দাবি, ভারতীয় হাইকমিশনারকে তলবের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে ফের গ্রেপ্তার দেখানো হলো

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০ টাইম ভিউ
প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে ফের গ্রেপ্তার দেখানো হলো

রাজধানীর ওয়ারী থানায় প্রতারণার অভিযোগে করা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে এই মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান।

আবেদনে বলা হয়, এই মামলায় তদন্তে সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে তৌহিদ উদ্দিন আফ্রিদির সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। মামলাটির তদন্ত স্বার্থে আসামিকে গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। এরপর তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। এখন পর্যন্ত তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা চলমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর