বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা

প্রথমবারের মতো পুলিশ বহরে যুক্ত হচ্ছে রাশিয়ান ২ হেলিকপ্টার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ, বিভিন্ন অপারেশন এবং উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ২০২১ সালে পুলিশের এভিয়েশন শাখা গঠিত হয়। সে বছরের ১৯ নভেম্বর হেলিকপ্টার কেনার চুক্তিও হয় রাশিয়ার সঙ্গে। তখন পুলিশ সদর দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে এমআই-১৭১এ২ ধরনের দুইটি হেলিকপ্টার কেনা হবে।

তার আগে ৬ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি হেলিকপ্টার কেনার অনুমোদনও দেয়। তবে করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যুদ্ধ পরবর্তী রাশিয়ার সঙ্গে লেনদেনে জটিলতাসহ বিভিন্ন কারণে চুক্তি হলেও রাশিয়ান সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশকে হেলিকপ্টার দুটি সরবরাহ করতে পারেনি।

তবে এবার সরবরাহকারী সংস্থা জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স আগামী জুলাইয়ে একটি এবং আগস্টে আরেকটি এমআই-১৭১এ২ মডেলের হেলিকপ্টার সরবরাহ করবে। হেলিকপ্টার দুটি কেনার মাধ্যমে উইংটিতে প্রথমবারের মতো উড়োযান সংযোজন হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। হেলিকপ্টার দুটির দাম পরিশোধের জন্য আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থও বরাদ্দ রাখা হচ্ছে।

হেলিকপ্টার দুটি কেনার অর্থ পরিশোধের জন্য চলতি বাজেটে সরকার ১৯১ কোটি বরাদ্দ রাখে, যা সংশোধিত বাজেটেও রয়েছে। কিন্তু হেলিকপ্টার না পাওয়ায় এই বরাদ্দ আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে স্থানান্তর করা হচ্ছে। এরসঙ্গে, হেলিকপ্টারের অর্থ পরিশোধে বাড়তি বরাদ্দও থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর