বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি স্বাস্থ্যকর খাবারের আদর্শ প্লেট কেমন হওয়া উচিত,প্লেটের অর্ধেক ফল ও সবজি বিএসটিআই পরীক্ষায় নিম্নমান, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিদ্যা সিনহা মিম এর নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং ও ডাবিং শেষ হয়েছে অপেক্ষা মুক্তির ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় জোট দোহার-নবাবগঞ্জে এক দিনে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় ইয়াবাসহ আটক উপজেলা ছাত্রদলের সহসভাপতি কারাগারে ‘ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন’, তিনবার বিয়ে ভাঙা প্রসঙ্গে সুস্মিতা সেন ২০০ কোটির পথে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ফের নিষিদ্ধ জুয়ার বিতর্কে জড়ালেন সাকিব

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯৪ টাইম ভিউ

সাকিব আল হাসান এবং বিতর্ক যেন একে অপরের সঙ্গী। একই সমান্তরালে এই দুই শব্দ চলছে বেশ অনেকটা দিন ধরেই। কদিন আগেও খবরের শিরোনাম হয়েছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। এরপর গত ২০ মার্চ সেখান থেকে মেলে মুক্তি। কিন্তু এরপরেই ফের সাকিব জন্ম দিলেন নতুন বিতর্কে। দেশের আইনে যেকোনো জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন তেমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে।এবার অবশ্য পবিত্র রমজানের মাসেই জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে খানিকটা রোষের মুখে সাকিব। আজ বাংলাদেশে ইফতারের সময়ের ঠিক আগে ‘ওয়ান-এক্সবেট’ নামে পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পেইজে শেয়ার দেওয়া হয়।

সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা বেশ পুরাতন। বছর দুয়েক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছিলেন সাকিব। সেবারেও বেশ বিতর্কের মুখে পড়েছিলেন এই অলরাউন্ডার। তখন তিনি ছিলেন জাতীয় দলেরই ক্রিকেটার। এর আগে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করে ক্রিকেট থেকেই নিষিদ্ধ হয়েছিলেন তিনি।তবে এবারের গল্পটা কিছুটা ব্যতিক্রম। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের পর থেকে সাকিবের দেশে আর আসা হয়নি। তার নামে হয়েছে হত্যামামলা। চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে আছে গ্রেপ্তারি পরোয়ানা।

সাকিব এখন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন। টেস্ট ফরম্যাট থেকে দেশের মাটি থেকে বিদায় নিতে চেয়েও পারেননি। বাংলাদেশে না থাকার কারণে তার এমন এক বিজ্ঞাপনে কাজ করতে বাধা নেই। কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া-সম্পর্কিত যেকোনো কার্যক্রম নিষিদ্ধ। যে কারণে স্বাভাবিকভাবেই চলছে নানামুখী বিতর্ক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর