শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

বিশ্বজুড়ে চলছে নতুন বছর বরণের আয়োজন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে চলছে নতুন বছরে পদার্পনের ক্ষণগণনা। আর কয়েক ঘন্টার মধ্যে শেষে হতে যাচ্ছে আরেকটি বছর। এরপরই শুরু হবে নতুন বছরের আগমনে আনন্দ উদযাপন।

দেশে দেশে নতুন বছরকে বরণ করতে চলছে জোর প্রস্তুতি। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। এজন্য বিশ্বের ঐতিহ্যবাহী সব স্থাপনা সাজানো হয়েছে ঝলমলে আলোকসজ্জায়।

নববর্ষ উদযাপনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্সসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী সব স্থাপনা ও পর্যটন কেন্দ্রগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। রাস্তাঘাট, দোকানপাট ও দর্শনীয় স্থান রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

যুক্তরাষ্ট্র

নতুন বছরকে বরণ করতে প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বরাবরের মতোই নতুন করে সাজানো হয়েছে ‘টাইমস স্কয়ার বল’। যুক্তরাষ্ট্রের কেন্দ্রবিন্দু নিউইয়র্কের টাইমস স্কয়ারের ক্রিস্টাল বলে ক্ষণ গণনা করতে অপেক্ষমাণ হাজারো মানুষ। নিউইয়র্ক ছাড়াও দেশটির বিভিন্ন শহরে করা হয়েছে চোখ ধাঁধানো আয়োজন।

যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে বছরের প্রথম প্রহরে সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে লন্ডনে। ১২ মিনিটে ১২ হাজার আতশবাজির আয়োজন করা হয়েছে লন্ডনে। প্রতিবারের মতো এবারও থার্টিফাস্টের রাতে টেমস নদীর উপরে থাকবে আতশবাজির উৎসব। নতুন বছর উদযাপনে ট্রাফালগার স্কয়ারে রয়েছে আয়োজন। এছাড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে শহরজুড়ে।

ফ্রান্স

আতশবাজির বর্ণিল আলোকচ্ছটা, উৎসব ও আনন্দের মধ্য দিয়ে ফ্রন্সে খ্রিষ্টিও নতুন বছরকে স্বাগত জানানো হবে। রাজধানী প্যারিসের এই আতশবাজির আয়োজন দেখতে ও আনন্দ উদযাপনের মধ্যে দিয়ে নতুনবছরকে বরণ করতে জড়ো হবে বিপুল সংখ্যক মানুষ।

ল্যাটিন আমেরিকা

২০২৪ সালকে স্বাগত জানাতে প্রস্তুত লাতিন দেশগুলোও। আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দেশের বাসিন্দারা নতুন বছরকে স্বাগতম জানাতে প্রস্তুতি নিয়েছে। দেশগুলোর গুরুত্বপূর্ণ শহরগুলোতে আতশবাজি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার পাশাপাশি শুরু হয়ে গেছে কার্নিভ্যাল।

এছাড়া চীন, স্পেন, রাশিয়াসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছর বরণে চলছে নানা প্রস্তুতি। তবে রাশিয়ায় এবার ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে কিছুটা কম উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বর্ষবরণে মধ্যপ্রাচ্যের দুবাইয়েও থাকছে জমকালো আতশবাজির আয়োজন। বর্ণিল আলোকসজ্জা আর আতশবাজির উৎসবে স্বাগত জানাতে আয়োজনে কমতি রাখছে না কেউই। বর্ষবরণ উপলক্ষে দেশে দেশে কনসার্টের আয়োজনও করা হয়েছে।

সবার আগে নতুন বছরকে স্বাগত জানিয়েছে যে দেশটি

ভৌগলিক অবস্থানের কারণে প্রশান্ত মহাসাগরে দেশ সামোয়া, টোঙ্গা ও কিরিবাতি দ্বীপের বাসিন্দারা সবার আগে নতুন বছর পালন করে। ওশেনিয়ার মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত কিরিবাতি এবার সবার আগে প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে এ দ্বীপ দেশটি অবস্থিত। জিএমটি বা গ্রিনিচ মান সময় অনুযায়ী সকাল ১০টায় দেশটি ২০২৪ সালকে স্বাগত জানায়। এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বর্ণিল আতশবাজির ঝলকানিতে বরণ করে নিয়েছে নতুন বছরকে।

আতশবাজি, নাচ, গান আর শ্যাম্পেন ওড়ানোর মধ্য দিয়ে ২০২৪ সালকে বরণ করেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। নতুন বছর উপলক্ষে সিডনির বিখ্যাত অপেরা হাউসে নববর্ষের আতশবাজির জন্য কাউন্টডাউন করে। প্রচুর লোক নতুন বছরের এ আয়োজনে অংশ নিয়ে আনন্দ উদযাপন করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর