বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার ইসরায়েলের ২০ লক্ষ ডলারের ড্রোন ভূপাতিত করল লেবাননের যোদ্ধারা নাফ নদী থেকে আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি সামনে কঠিন সময়, নিতে হবে অজনপ্রিয় সিদ্ধান্ত: অর্থমন্ত্রী মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম সংবিধান না শরিয়াহ আইন, জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান তথ্যমন্ত্রীর গোপন ওষুধের ওপেন কারবার: দোহারে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ মহানবীকে নিয়ে কটূক্তির দায়ে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর কারাগারে দোহারে জানালার গ্রীল ডাকাতি জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

বিসিবি নির্বাচনের পরও তামিমকে সভাপতি হিসেবে দেখতে চান সাকিব

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
বিসিবি নির্বাচনের পরও তামিমকে সভাপতি হিসেবে দেখতে চান সাকিব

অনেক জল্পনা-কল্পনার পর চলতি মাসেই ৩ মাসের জন্য দায়িত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির আসনে বসেছেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ক আসন্ন নির্বাচনেও অংশ নেবেন। এর ফলে তার সামনে সুযোগ আছে নির্বাচিত কমিটিতে ৪ বছরের জন্যও সভাপতি হওয়ার। অন্তত তার সাবেক সতীর্থ সাকিব আল হাসান ঠিক এমনটাই চান।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে সাকিব আল হাসান জানান, তামিমকে পরবর্তী নির্বাচনে বিসিবি সভাপতি হিসেবে বিজয়ী দেখতে চান তিনি। সেইসঙ্গে তামিমের মেধা ও পরিকল্পনায় বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে বলেও বিশ্বাস তার।

এ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, ‘সে এখনও নির্বাচিত সভাপতি হয়নি। মূলত নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে। আশা করি নির্বাচিত কমিটিতেও সে সভাপতি হবে। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ওর দ্বারা উপকৃত হবে।’

সাম্প্রতিক সময়ে বিসিবিতে বারবার পরিবর্তন এলেও সাকিবের দেশে ফেরার বিষয়টির সুরাহা হয়নি এখনও। ফারুক আহমেদের বোর্ড থেকে শুরু। এরপর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে সাকিবকে ফেরানোর তোরজোড় শুরু হয়। সেই বোর্ড এখন অবশ্য অতীত ইতিহাস। দায়িত্ব এখন তামিম ইকবালের কাঁধে। এখন কী তবে সাকিব আল হাসানের ফেরা হবে লাল-সবুজের জার্সিতে?সাবেক এই অধিনায়ক অবশ্য আশায় বুক বাঁধছেন। এখনও স্বপ্ন দেখছেন, দেশে এসে খেলতে পারবেন নিজের বিদায়ী ম্যাচ। এ বিষয়ে তিনি বলেন, ‘দেখা যাক। আশা করি সব আস্তে আস্তে ভালো হবে। আমি আশাবাদী, আমার চাওয়া পূরণ হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর