শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

বেকার স্বামীর হাতখরচ দিতে স্ত্রীকে আদালতের নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক :  বেকার অবস্থায় বিয়ে করার প্রায় দু’বছর কেটে যাওয়ার পরেও কোনও চাকরি পাননি এক তরুণ। সংসারেও নিত্য অশান্তি। সহ্য করতে না পেরে পারিবারিক আদালতে স্ত্রীর বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ইনদওরে ঘটেছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, তরুণের দাবি, মেয়ের পরিবারের তরফে জোর করায় ২০২২ সালে মন্দিরে গিয়ে বিয়ে করেন দু’জনে।

তরুণের আরও দাবি, বিয়ে করার আগে আপত্তিও জানিয়েছিলেন তিনি। এমনকি দ্বাদশ শ্রেণির পরীক্ষাও দিতে পারেননি তিনি। বিয়ের পর নিত্যদিন তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তরুণের।বর্তমানে একটি বিউটি পার্লারে কাজ করেন তরুণী। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রতি মাসে স্বামীকে পাঁচ হাজার টাকা হাতখরচ হিসাবে দিতে হবে তরুণীকে। পাশাপাশি মামলা সংক্রান্ত যাবতীয় খরচ বহন করতে হবে তরুণীকেই। তরুণ যত দিন চাকরি না পাচ্ছেন, তত দিন তরুণীর কাছ থেকে হাতখরচ পাবেন বলে আদালতের নির্দেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর