শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি : ডিবিপ্রধান হারুন অর রশীদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৮৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। সোমবার (২৮ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে ডিবিপ্রধান এ মন্তব্য করেন।

হারুন অর রশীদ বলেন, ‘যেখানেই ঘটনা ঘটুক, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে অপরাধীদের শনাক্ত করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করি। অনেকেই মনে করতে পারেন, ডিবি কার্যালয় একটা ভাতের হোটেল। এতে আমরা ডিমরালাইজড বা হতাশ হবো না। এটা আমাদের মানবিক দিক।’

তিনি বলেন, ‘আমাদের কাছে অনেক ভুক্তভোগী ও সাধারণ মানুষ আসে। আমরা তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করি। অনেক সময় বিকেল হয়ে গেলে আমাদের অফিসাররা মানবিকভাবে তাদের নাশতা কিংবা ভাত খেতে বলেন। এটা আমাদের মানবিকতা।’

ছাত্রদল নেতাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে হারুন অর রশীদ বলেন‘, পুলিশকে দুর্বল মনে করে কোনো অস্ত্র কারবারি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী ঢাকা শহরে নির্বিঘ্নে ঘুরে বেড়াবে আর আমাদের ডিবির টিম বসে থাকবে, তা হতে পারে না। আমাদের আইনগত প্রক্রিয়ায় যা যা করা দরকার আমরা তা করবো।’

ডিবিপ্রধান আরও বলেন, ‘আলামত যা-ই হোক না কেন, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে, অস্ত্র কারবারিরা যে দলেরই হোক না কেন, আমাদের ডিবি পুলিশের প্রতিটি টিম আইনগত প্রক্রিয়ায় তাদের গ্রেফতার করতে তৎপর।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর