বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলায় ৫ ডাকাতের মৃত্যুদণ্ড গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার ইসরায়েলের ২০ লক্ষ ডলারের ড্রোন ভূপাতিত করল লেবাননের যোদ্ধারা নাফ নদী থেকে আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি সামনে কঠিন সময়, নিতে হবে অজনপ্রিয় সিদ্ধান্ত: অর্থমন্ত্রী মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম সংবিধান না শরিয়াহ আইন, জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান তথ্যমন্ত্রীর গোপন ওষুধের ওপেন কারবার: দোহারে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ মহানবীকে নিয়ে কটূক্তির দায়ে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর কারাগারে

সংসদের জন্য বরাদ্দ ২৯০ কোটি টাকা, কমিশন বৈঠকে অনুমোদন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
সংসদের জন্য বরাদ্দ ২৯০ কোটি টাকা, কমিশন বৈঠকে অনুমোদন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৫-২০২৬ অর্থবছরে সংশোধিত বাজেট পরিচালন ও উন্নয়ন খাতে ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা (পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লক্ষ টাকা) এবং ২০২৬-২০২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ২৯০ কোটি ৬০ লক্ষ টাকা (পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লক্ষ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লক্ষ টাকা) প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়।

বৈঠকের শুরুতে বিগত ৩৬তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়। এছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া।

বৈঠকে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। এ ছাড়াও বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় এবং কমিশন বৈঠকের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর