বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

সিসিটিভি ফুটেজ দেখে রাজধানীর পল্লবীতে মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৭১ টাইম ভিউ

রাজধানীর মিরপুরের পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মহিলা আওয়ামী লীগের ৫ জন নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী বাবলী বেগম (৪৩), সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন যুথি (৩৮), সাংগঠনিক সম্পাদক রিতা আক্তার (৪০), সহ-সভাপতি নাজমা আক্তার সাথী (৩০) এবং সহ-সাংগঠনিক সম্পাদক খাদিজা বেগম (৩৪)।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে মিরপুর-১০ নম্বরে অবস্থিত পপুলার-২ ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন মো. আবিদ। আন্দোলন দমনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর দেশীয় অস্ত্র, পিস্তলসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় আবিদের ডান চোখে গুলি লাগে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী আবিদের ভাই জিন্নাত সাঈদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর পল্লবী থানায় একটি মামলা করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মহিলা আওয়ামী লীগের এই পাঁচ নেত্রীকে গ্রেপ্তার করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর