সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭ টাইম ভিউ
সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট

বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং কোর্টের জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করে প্রতি সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনা করা হবে।

এ লক্ষ্যে হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সব বেঞ্চ অফিসার এবং দ্বৈত বেঞ্চের একজন করে বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে সোমবার (২০ এপ্রিল) এর মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।

দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে রোববার সকাল থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের জন্য ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, যার মধ্যে ২৯টি একক এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর