বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার ইসরায়েলের ২০ লক্ষ ডলারের ড্রোন ভূপাতিত করল লেবাননের যোদ্ধারা নাফ নদী থেকে আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি সামনে কঠিন সময়, নিতে হবে অজনপ্রিয় সিদ্ধান্ত: অর্থমন্ত্রী মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম সংবিধান না শরিয়াহ আইন, জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান তথ্যমন্ত্রীর গোপন ওষুধের ওপেন কারবার: দোহারে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ মহানবীকে নিয়ে কটূক্তির দায়ে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর কারাগারে দোহারে জানালার গ্রীল ডাকাতি

৩৭০০০ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ প্লেন কিনবে বিমান, চুক্তি বৃহস্পতিবার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
৩৭০০০ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ প্লেন কিনবে বিমান, চুক্তি বৃহস্পতিবার

রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের সঙ্গে বহুল আলোচিত উড়োজাহাজ ক্রয় চুক্তি করতে যাচ্ছে। এ চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার, যা দেশের অ্যাভিয়েশন খাতে অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সইয়ের কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় বিমান মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই বহর সম্প্রসারণের মাধ্যমে বিমানের দীর্ঘপাল্লার রুটে সক্ষমতা বাড়বে এবং আঞ্চলিক রুটগুলোতেও কার্যক্রম আরও জোরদার করা যাবে।

উড়োজাহাজ বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছে। বিশেষ করে ২০২৩ সালে ইউরোপীয় কূটনৈতিক তৎপরতার পর এয়ারবাস কিছুটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বোয়িংই চুক্তির দৌড়ে এগিয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর