সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিম চালু যুক্তরাজ্যজুড়ে ফিলিস্তিনের পক্ষে লাখো মানুষের বিক্ষোভ ঢাকাসহ ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস আবারও কমল বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম ডেঙ্গু এখন সাধারণ রোগ নয়, এটি জাতীয় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়: সংসদে বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

আদ-দ্বীন হাসপাতালে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭ টাইম ভিউ
আদ-দ্বীন হাসপাতালে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষ আলোচনা করে এটি নির্ধারণ করেছে। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ চেম্বারে এ তথ্য জানান আইনজীবী শিশির মনির।

তিনি বলেন, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আগে ঘোষিত অন্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। এ সময় সন্তানহারা প্রত্যেক পরিবারকে এর মধ্যে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। শিশির মনির বলেন, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টা সময় চেয়েছে।

প্রসঙ্গত, মারা যাওয়া ওই ৬ শিশুর পরিবারকে আজীবন বিনামূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর