সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিম চালু যুক্তরাজ্যজুড়ে ফিলিস্তিনের পক্ষে লাখো মানুষের বিক্ষোভ ঢাকাসহ ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস আবারও কমল বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম ডেঙ্গু এখন সাধারণ রোগ নয়, এটি জাতীয় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়: সংসদে বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৮ টাইম ভিউ
মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে প্রকাশ্যে লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।বিকেল সোয়া ৩টার দিকে এই হামলা চালায় দুর্বৃত্তরা।

মতিঝিল থানার উপ-পরিদর্শক মো. বিল্লাল হোসেন জানান, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন অজ্ঞাত দুর্বৃত্ত ব্যাংকের সামনে এসে লোকমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

লোকমানের হাতে ও পায়ে দুটি গুলি লেগেছে।পুলিশ জানায়, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ হাজার রিয়াল ছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে।

গুলিবিদ্ধ লোকমানকে উদ্ধার করে দ্রুত মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে। রাজধানীর প্রাণকেন্দ্রে প্রকাশ্যে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর