সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিম চালু যুক্তরাজ্যজুড়ে ফিলিস্তিনের পক্ষে লাখো মানুষের বিক্ষোভ ঢাকাসহ ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস আবারও কমল বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম ডেঙ্গু এখন সাধারণ রোগ নয়, এটি জাতীয় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়: সংসদে বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭ টাইম ভিউ
রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার রাতে এক ফেসবুক পোস্টে তিনি রায় শুনে আলহামদুলিল্লাহ পাঠ করেছেন।বিচারিক রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, এই রায় অতি দ্রুত কার্যকর করার সময় এসেছে। নারকীয় নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুষ্কৃতকারীদের প্রতি এটি একটি চূড়ান্ত বার্তা হবে বলেও তিনি মন্তব্য করেন।সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি এমন নৃশংসতার বিচার দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে রামিসা হত্যাকাণ্ডের রায় কেন্দ্র করে জনমনে ব্যাপক আলোচনা চলছে। জামায়াতে ইসলামীর আমির রায় কার্যকরের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও বিচার বিভাগের আরও কঠোর ভূমিকার প্রত্যাশা করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর