শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবানন-ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের দেশের রিজার্ভে বড় সুখবর, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রজেক্ট প্রদর্শনী ও অলিম্পিয়াড এ জেলায় প্রথম স্থান অর্জন ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে পারস্য উপসাগরে দ্বিতীয় ইরানি সুপারট্যাঙ্কার ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসিএর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই বিপিসির শীর্ষপর্যায়ে ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আ.লীগের সাবেক এমপি মোহাম্মদপুর থেকে গ্রেফতার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
আ.লীগের সাবেক এমপি মোহাম্মদপুর থেকে গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে তাকে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সফুরা বেগমের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।

এছাড়া জুলাই গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার লক্ষে ‘জয় বাংলা ব্রিগেড’ এর হয়ে তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলেও জানায় পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর