বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ টাইম ভিউ

রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি ছুরি ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়। সোমবার (২ ডিসেম্বর) উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- জুম্মন কাজী (২৪), হাসনাইন (২৮), মিজানুর রহমান গাজী (২৪) ও হোসেন (২০)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, উত্তরা ১০ নম্বর সেক্টরের মুনসুর আলী মেডিকেল কলেজের সামনে আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কে ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার জন্য অপেক্ষা করছে।

এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের সহযোগী ১০/১২ জন দৌড়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা চাপাতি, ছুরি ও লোহার শিকল নিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করত এবং সুযোগ পেলেই পথচারী ও বিভিন্ন গাড়ি আটকে ডাকাতি করত।

উল্লেখ্য, গ্রেফতারকৃত মো. জুম্মন কাজীর বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও শেরেবাংলা নগর থানায় দুটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের উত্তরা পশ্চিম থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত দলের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর