শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

উসকানিমূলক পোস্ট: ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ টাইম ভিউ
উসকানিমূলক পোস্ট: ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
উসকানিমূলক পোস্ট: ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকে তার প্রায় ২২ লাখ অনুসারীর ভেরিফায়েড ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার ছাড়াও ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

ঘটনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক উসকানিমূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। এরপরই শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি আর দৃশ্যমান নেই।

এ বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সহিংসতা উসকে দেওয়া, ঘৃণামূলক বক্তব্য বা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কনটেন্টের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

ফেসবুক পেজ সরিয়ে নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর