শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

এক ইলিশের দাম নয় হাজার টাকা!

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৭২ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বরগুনার আমতলীতে সোয়া দুই কেজির একটি ইলিশ মাছ নয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আমতলী মাছ বাজারে মাছটি বিক্রি হয়। মাছটি চলতি মৌসুমের সেরা মাছ হিসাবে দাবি করছেন জেলেরা।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে পায়রা (বুড়িশ্বর) নদীতে জাল ফেলে জেলে জাহিদ। জাল টানতেই ছোট বড় মাছের সাথে একটি বড় আকারের ইলিশ মাছ দেখতে পায় তিনি। পরে মাছটি আমতলী মাছ বাজারে নিয়ে আসেন জাহিদ।

বাজারের তালুকদার মৎস্য আড়তে ডাক তোলেন আড়ৎদার রাসেল। ডাকে মাছটি মো. মাসুদ নামে এক খুচরা বিক্রেতা ক্রয় করে নয় হাজার টাকায় বিক্রি করেন।

জেলে জাহিদ জানান, ভরা মৌসুমে নদীতে তেমন মাছ ধরা পড়ে না। তবে আজকে একটা বড় ইলিশ পেয়ে খুবই খুশী।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার মুঠোফোনে বলেন, জেলেরা ইলিশের অবরোধ সঠিকভাবে মেনে চলায় নদীতে বড় আকারের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য বড় সুখবর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর