শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মোহাম্মদপুরে উপসচিব মাসুদা বেগমের গাড়ি ঘিরে অপ্রীতিকর ঘটনা ইরানি অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায় বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক কারিগরি ত্রুটিতে ৪ ঘণ্টা বিলম্বিত বিমানের লন্ডন ফ্লাইট আদ্‌-দ্বীন হাসপাতালের রেফার্ড রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক : গর্ভনর দেশের বাজারে আবারও কমাল স্বর্ণ ও রুপার দাম

এবার জিআই স্বীকৃতি পাচ্ছে রাজশাহীর মিষ্টি পান

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘রাজশাহীর মিষ্টি পান’। গত বছরের ৩১ আগস্ট রাজশাহীর মিষ্টি পানকে জিআই পণ্য হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান এই নিবন্ধনপত্রে স্বাক্ষর করেছেন। রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ রাজশাহীর মিষ্টি পানকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য আবেদন করেছিলেন।

নিবন্ধন পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার সকালে তিনি নিশ্চিত করে বলেন, রাজশাহী জেলায় উৎপাদিত পান এখন থেকে ‘রাজশাহীর মিষ্টি পান’ হিসেবে পরিচিত হবে। জিআই নিবন্ধন পাওয়ার ফলে রাজশাহীর পান বাংলাদেশ তো বটেই, দেশের বাইরের অন্য পানের চেয়েও এটি উৎকৃষ্ট বলে বিবেচিত হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীর মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, তানোর, পবা ও পুঠিয়া উপজেলায় ৪ হাজার ৪৯৬ হেক্টর জমিতে পানের বরজ আছে।
এসব অঞ্চলে পান চাষের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৩৮ হাজার ৯০০ কৃষক। গত বছর জেলায় ৭৬ হাজার ৬৭৮ টন পান উৎপাদন হয়। রাজশাহীর পান দেশের অন্য স্থানের তুলনায় মিষ্টি। তাই এর চাহিদাও বেশি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর