শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :

কানাডার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ নিউজিল্যান্ডের

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিকের পর্দা উঠছে আগামী ২৬ ‍জুলাই। এরইমধ্যে অংশগ্রহণকারী সবাই পৌঁছে গেছে ফ্রান্সে। দেশটির সেন্ট-এঁতিয়েনে অলিম্পিক ফুটবলের প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড ফুটবল দল। সেই অনুশীলনে গুপ্তচরবৃত্তির অভিযোগে কানাডিয়ান ফুটবলের বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে (আইওসি) আনুষ্ঠানিক অভিযোগ করেছে নিউজিল্যান্ড। তাদের অভিযোগ, গত সোমবার কানাডিয়ান ফুটবলের এক ‘সাপোর্ট স্টাফ’ ড্রোন চালিয়ে নিউজিল্যান্ডের অনুশীলন রেকর্ড করেছে।

নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি (এনজেডওসি) এক বিবৃতিতে জানিয়েছে, কানাডা এ জন্য ক্ষমা চেয়েছে। আর কানাডিয়ান অলিম্পিক কমিটির (সিওসি) পক্ষ থেকে বলা হয়েছে, যে ঘটনা ঘটেছে তাতে তারা বিষ্মিত ও হতাম। এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে তারা। যে সাপোর্ট স্টাফ সদস্য এই কাজ করেছেন, ফরাসি কর্তৃপক্ষ তাকে আটক করেছে বলে জানিয়েছে কানাডিয়ান অলিম্পিক কমিটি।

অলিম্পিকে মেয়েদের ফুটবলে সর্বশেষ সোনা জিতেছে কানাডা। আগামীকাল বৃহস্পতিবার মেয়েদের ফুটবলে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে কানাডা। নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির বিবৃতিতে বলা হয়েছে, যিনি ড্রোন চালিয়েছেন, তাকে কানাডা নারী ফুটবল দলের সাপোর্ট স্টাফ সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাকে ধরিয়ে দিতে নিউজিল্যান্ড দলের সাপোর্ট সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাটি পুলিশকে জানিয়েছে।
নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি তাদের বিবৃতিতে আরও বলেছে, আইওসির নৈতিকতাবিষয়ক বিভাগে ঘটনাটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এনজেডওসি। কানাডা দল ক্ষমা চেয়েছে এবং এ বিষয়ে তদন্ত করছে। এছাড়া নৈতিকতা ও ন্যায্যতা নিয়ে বিষ্ময় প্রকাশ করেছে নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি। এছাড়া কানাডিয়ান অলিম্পিক কমিটির পক্ষ থেকেও বলা হয়েছে, তাদের সাপোর্ট দলের অনুমোদনহীন এক সদস্য নিউজিল্যান্ড দলের অনুশীলন ড্রোন চালিয়ে রেকর্ড করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর