শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

কোম্পানীগঞ্জের পুকুরে ধরা পড়ল রূপালি ইলিশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : এবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ধরা পড়েছে একটি রূপালি ইলিশ। খবর পেয়ে স্থানীয়রা মাছটি দেখতে ভিড় করে ছবি তোলেন এবং ভিডিও ধারণ করেন। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেট এলাকার নাডার দোকান সংলগ্ন এনামুল হক ওরফে মিয়া মেম্বারের প্রজেক্টের পুকুরে মাছটি ধরা পড়ে।  পুকুরের মালিকের ছেলে বসুরহাট পূবালী ব্যাংক কর্মকর্তা আবু নাছের সজিব বলেন, ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে আমাদের প্রজেক্টের মসজিদের পুকুরে মাছ ধরতে সেচ মেশিন বসানো হয়। পুকুরের পানি কমলে শুক্রবার জাল টেনে কোরাল, কার্ফু, তেলাপিয়াসহ কিছু মাছ ধরা হয়।

এ সময় একটি ইলিশও জালে ধরা পড়ে। ইলিশটির ওজন প্রায় ৬শ’ গ্রাম। তাৎক্ষণিক আমি মাছটির ঘ্রাণ রং দেখে এটি ইলিশ মাছ বলে নিশ্চিত হয়েছি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমি এ ইলিশ মাছের ছবি দেখেছি। এটি একেবারে অরজিনাল টাটকা ইলিশ। চরফিকরা ও চরএলাহী ইউনিয়ন হচ্ছে নদী বেষ্টিত এলাকা। হয়তো জোয়ারের পানিতে ইলিশ মাছ ঢুকে পড়ে এই পুকুরে বড় হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর