রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

গাবতলী হাটের সবচেয়ে বড় ছাগলের নাম ময়ূখ রঞ্জন!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১১৬ টাইম ভিউ

ঈদুল আজহাকে সামনে রেখে গাবতলির গরু ও ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা। তবে এবারের হাটে নজর কেড়েছে এক ব্যতিক্রমধর্মী ছাগল, যার দাম হাঁকা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা! আশ্চর্যের বিষয় হলো—এই ছাগলের নাম রাখা হয়েছে নাকি “ময়ূখ রঞ্জন ঘোষ”, কলকাতার মলম বিক্রেতা খ্যাত এক সাংবাদিকের নাম অনুসারে।

স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক কৌতূহল ছড়িয়েছে এই ‘নাম’ ঘিরে। তবে বিক্রেতা বিষয়টি অস্বীকার করে জানান, “ভাই, আমি কোন নাম রাখি নাই। মানুষ এমনি এমনি বলে। আমি কিনছি বিক্রির জন্য, নাম রাখার সময় নাই।”

হাটে আরও দেখা গেছে, ছাগল তিনটির দাম যথাক্রমে ২ লাখ ৫০ হাজার, ২ লাখ ৫ হাজার এবং ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হাঁকা হয়েছে। মাংস উৎপাদনের আনুমানিক ওজন ৮০ থেকে ১০০ কেজি পর্যন্ত হতে পারে বলেই দাবি করেছেন বিক্রেতা। তিনি আরও বলেন, “এই তিনটা হচ্ছে যমুনাবাড়ি জাতের ছাগল। খাবার হিসেবে গম, ছোলা, ভাত, চাউল, কাঠালের পাতা খাওয়ানো হয়।”

তবে বিক্রেতার আশা, “লক্ষ্য করছি যদি ১.৬০ থেকে ১.৭০ লাখ পাই, তাহলে বিক্রি করব। বাকি আল্লাহর উপর।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর