বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

ঢাকার তালিকাভুক্ত সন্ত্রাসী ‘স্পিকার সোহেল’

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ টাইম ভিউ

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১৬টি মামলার এজাহার নামীয় আসামি মো. সোহেল রানা ওরফে স্পিকার সোহেলকে (৩৩) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৬টায় কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।ডিএমপির কলাবাগান থানা সূত্রে জানা যায়, ২৭ ডিসেম্বর ভোরে ক্রিসেন্ট রোডের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সোহেল রানাকে গ্রেপ্তার করে থানার টহল পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটিং প্লায়ার্স (প্লাস), একটি প্লায়ার্স ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার সোহেল রানা ডিএমপির তালিকাভুক্ত ছিনতাইকারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডিএমপির কলাবাগান ও তেজগাঁও থানায় ডাকাতির প্রস্তুতি এবং মাদকসহ ১৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর