মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করা হচ্ছে: শাহে আলম বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি : অর্থমন্ত্রী ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬ টাইম ভিউ
তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি তিন মাসে একবার গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে নোয়াব কমিটির সদস্যরা অংশ নেন। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়েছেন সরকারপ্রধান।

নোয়াবের পক্ষ থেকে আরও জানানো হয়, কোনো সাংবাদিক বিনা কারণে কারাবন্দি আছেন কি না এবং গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের জামিনের বিষয়েও খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সংগঠনটি জানায়, বর্তমান সরকার উদার গণতন্ত্রের পথে অগ্রসর হলে তাদের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে অতীতের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে না বলেও বৈঠকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর