সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

দুর্নীতি মামলায় অব্যাহতি পেলেন জামায়াত নেতা গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

দুর্নীতির অভিযোগে করা এক মামলা থেকে অব্যাহতি পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন।

জামায়াতের এ নেতার আইনজীবী ঢাকা বারের অ্যাডহক কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ লাখ ৩০ হাজার ৪৭৩ টাকা অর্জন করে তা দখলে রাখার অভিযোগ তুলে ২০১৭ সালের ১২ এপ্রিল রমনা থানায় এই মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।

তদন্ত শেষে এ বছরের ৩ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে দুদক। বুধবার দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক তাঁকে মামলার দায় হতে অব্যাহতি দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর