বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

ধানমন্ডিতে মারধরের শিকার সেই সালমা জুলাই মামলায় কারাগারে

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩৭ টাইম ভিউ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মারধরের শিকার নারী সালমা ইসলামকে (৪০) জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র শুনানি নিয়ে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের সময় মারধরের শিকার হন সালমা ইসলাম। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে ইউরোপিয়ান ইউনির্ভাসিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইম হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই আনোয়ার মিয়া। সালমা ইসলামের পক্ষে তার আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আবুল হোসাইন পাটোয়ারী।

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে ১৯ জুলাই সকাল পৌনে ১১টার দিকে ধানমন্ডি থানার সাতমসজিদ রোডে মিছিলে অংশ নেন সাইম। সেখানে পিঠে গুলিবিদ্ধ হন তিনি। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৭ জনের বিরুদ্ধে গত বছরের ১ ডিসেম্বর ধানমন্ডি মডেল থানায় মামলা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর