সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

নতুন লুকে ফিরলো জনপ্রিয় বাইক হিরোর কারিজমা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ৪ বছর পর নতুন লুকে ফিরলো হিরোর জনপ্রিয় বাইক কারিজমা। ২০০৩ সালে কারিজমা বাইকটিকে প্রথমবার বাজারে নিয়ে এসেছিল হিরো। সে সময় জাপানের হোন্ডার সঙ্গে জুটি বেঁধে বাইকটিকে এনেছিল হিরো। ২০১৯ সালের জানুয়ারি থেকে এই বাইকের প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর নতুন করে ২০২৩ সালে হিরো কারিজমা প্রকাশ্যে আনলো হিরো মটোকর্প।

নতুন কারিজমা এক্সএমআর স্পোর্টস বাইকটিতে একটি লিকুইড-কুলড ডিওএইচ ২১০ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা ৯২৫০ আরপিএম-এ ২৫.৫বিএইচপি ও ৭২৫০ আরপিএ-এ ২০.৪এনএম টর্ক জেনারেট করতে সক্ষম হবে। ইঞ্জিনটি একটি নতুন ৬-স্পিড গিয়ারবক্স পাঁচ্ছে। বাইকটি ঘণ্টায় প্রায় ৩২ কিলোমিটার মাইলেজ দেবে বলে আশা করা হচ্ছে।

২০২৩ হিরো কারিজমার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার। এতে নতুন প্রজন্মের একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল পাবেন ক্রেতা। সঙ্গে ব্লুটুথ সংযোগ, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, একটি স্লিপ অ্য়ান্ড অ্যাসিস্ট ক্লাচ, একটি অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড ছাড়াও রয়েছে হিরোর ইঞ্জিন স্টার্ট বা স্টপ প্রযুক্তি। বাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে এবং সাসপেনশন ডিউটির জন্য বাইকটির পেছনে রয়েছে প্রিলোডেড অ্যাডজাস্টেবল মনোশক অ্যাবসর্বার।

রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস বা অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। ফ্রন্ট ও রিয়ার হুইল দুই ক্ষেত্রেই ডিস্ক ব্রেক রয়েছে। ফ্যান্টম ব্ল্যাক, আইকনিক ইয়েলো এবং ম্যাট রেড তিনটি রঙের বিকল্পে কিনতে পারবেন বাইকটি। স্পোর্টস বাইকটি একটি সম্পূর্ণ-লোডেড ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ভারতীয় বাজারে এর দাম থাকছে ১ লাখ ২৭ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ ২৮ হাজার টাকা। সূত্র: হিন্দুস্থান অটো

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর