শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

পদ্মা নদীতে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশ.বিক্রি হলো ৬৩০০ টাকায়

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জগদীশ হালদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। ঢাকার এক ক্রেতা মাছটি ৬ হাজার ৩০০ টাকা দিয়ে কিনে নিয়েছেন বলে জানা গেছে। রোববার (৭ জুলাই) সকাল ১০টার দিকে দৌলতদিয়া দেবগ্রাম এলাকায় জেলের জালে ইলিশ মাছটি ধরা পরে।

জানা গেছে, জেলে জগদীশ হালদার মাছটি বিক্রির জন্য বেলা ১১টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য আড়তে নিয়ে এলে ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫ হাজার ৯৪০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, উন্মুক্ত নিলামে মাছটি ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫ হাজার ৯৪০ টাকা দিয়ে কিনে নেই। পরে মাছটি আমি প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৩০০ টাকায় ঢাকায় একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় রুই, কাতল, মৃগেল, বাগাড়, পাঙাস, ইলিশ, বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর