বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ জন আটক, কাটার ও ক্যারিং বডি জব্দ চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

চিঠিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক লক্ষ্যকে সহায়তা করতে এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ ভিশনে অংশীদারিত্বের ইচ্ছেও প্রকাশ করেন বাইডেন।চিঠিতে দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায়ে শুরু করছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তাসহ (বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য) আরও অনেক ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য তার প্রশাসনের আন্তরিক ইচ্ছের কথা প্রকাশ করেন।

জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও লেখেন, সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আমাদের দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে এবং আমাদের এ সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধন। মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠিটি তুলে দিয়েছে। সূত্র: ইউএনবি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর