শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

বউ চলে যাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

রাজধানীর দক্ষিণখানের বউবাজারে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে শাহিদ রানা (৩৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মাদকাসক্ত ও বেকারত্বের কারণে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া লাগত শাহিদের। সম্প্রতি তার স্ত্রী গ্রামের বাড়ি চলে যান। ফলে শাহিদ অভিমানে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে দক্ষিণখানের বউবাজার পূর্ব মোল্লারটেক এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সজিব। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সাইদ রানা মাদক সেবন করতেন। বাসায় ঝগড়াঝাটি করতেন। আর তাই তার পরিবারের লোকজন তাকে রিহ্যাবে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল।

নিহতের ছোট ভাই মো. আসাদ বলেন, আমার ভাই কোনো কিছুই করতেন না। বেকার থাকায় তার স্ত্রী রাগ করে বেশ কয়েকদিন আগে গ্রামের বাড়ি চলে যান। এতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। নিজের ওপর অভিমান করে কাউকে কিছু না বলে আমার বড় ভাই ছাদে গিয়ে নিচে লাফিয়ে পড়ে মারা যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর