বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটে মিললো ৭ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬৮ টাইম ভিউ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটের সিটের নিচ থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ স্বর্ণগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, থাইল্যান্ডের ব্যাংকক থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ফ্লাইটটির ১৪-এ ও ১৫-এ এর সিটের নিচে খুব সূক্ষ্মভাবে লুকানো দুটি দুটি বান্ডিল লক্ষ্য করা যায়। পরে সেগুলো খুললে সেখানে স্বর্ণ মেলে।

দুটি বান্ডেল থেকে মোট ৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। সর্বমোট ৬ দশমিক ৯৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয় যার মূল্য প্রায় ৭ কোটি টাকা। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর