বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণ উদ্ধার, বেবিচক কর্মীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৪৬ টাইম ভিউ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম (৬৫.২ ভরি) স্বর্ণালংকারসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)। তাদের মধ্যে মো. কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেটের সামনে মো. কবির হোসেন গোপনে কুদ্দুছকে একটি ছোট হাত ব্যাগ দেওয়ার সময় উপস্থিত যাত্রীদের মধ্যে সন্দেহ হয়।

এতে সেখানে গোলযোগের সৃষ্টি হয়। এ অবস্থায় সেখানে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স গিয়ে ওই ব্যক্তিদেরকে টার্মিনালে আসার কারণ জানতে চাইলে তারা বিভিন্ন সন্দেহজনক উত্তর দিতে থাকেন। পরে তাদেরকে জ্ঞিজ্ঞাসাবাদের জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নেওয়া হয়। সেখানে এএপি অফিসে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে ৩টি নীল রঙের ছোট ব্যাগের ভেতর থেকে ৪টি গোল্ডবার ও অন্যান্য স্বর্ণালংকারসহ মোট ৭৬১ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর ব্যবহার করে চোরাচালানের উদ্দেশে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সোনা চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছেন বলে জানা যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে শুক্রবার (১০ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত ভিত্তিতে সতর্ক দৃষ্টি রাখছি।  তিনি আরও বলেন, বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর