বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীর বাড্ডা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬৮ টাইম ভিউ

রাজধানীর উত্তর বাড্ডার একটি ফার্নিচার কারখানা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম আমেনা আক্তার (৩২)। রোববার দিবাগত রাত ১২টার দিকে উত্তর বাড্ডার ২৬ নম্বর লেনের রমজান মিয়ার ফার্নিচারের কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহটির গলা কাটা ছিল। ঘটনাস্থল থেকে ফার্নিচার কারখানার মালিক রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

ফাতেমা সিদ্দিকা বলেন, মৃত আমেনার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামে। বাবার নাম আবুল কালাম। মায়ের নাম ইয়ানুর বেগম। উত্তর বাড্ডা বাগানবাড়ি এলাকায় স্বামী মিন্টু মিয়াকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। ঘটনার পর থেকে মিন্টুর খোঁজ মিলছে না। আমেনাকে রাত ৮টা থেকে ১০টার ভেতর খুন করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর